# কোর্স পরিচিতি

**লেখক ও কন্ট্রিবিউটরদের তালিকা**\
[বিস্তারিত এখানে](https://github.com/howtocode-dev/sql.howtocode.dev/graphs/contributors?type=a)

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হল সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার মাধ্যমে ডাটাবেস পরিচালনা, তথ্যের স্থান সংকুলান, নিরাপত্তা, ব্যাকআপ, তথ্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয়। আমাদের নিত্য দিনের ব্যবহৃত সকল সফটওয়্যার , ওয়েব সাইট, ওয়েব এ্যপ , মোবাইল এ্যপের সকল তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় ডাটাবেস। কিছু জনপ্রিয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হল ওরাকল, এসকিউএল, এসকিউএল-লাইট, মাইএসকিউএল, পোস্টজিআরই-এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, আইবিএম ডিবি২, মাইক্রোসফট এক্সেস।

এই বইতে মূলত জনপ্রিয় ওপেন সোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম MySQL (মাইএসকিউএল/মাইসিকুয়েল) নিয়ে আলোকপাত করা হয়েছে।

## ওপেন সোর্স

এই বইটি মূলত স্বেচ্ছাশ্রমে লেখা এবং বইটি সম্পূর্ণ ওপেন সোর্স । এখানে তাই আপনিও অবদান রাখতে পারেন লেখক হিসেবে । আপনার কন্ট্রিবিউশান গৃহীত হলে অবদানকারীদের তালিকায় আপনার নাম যোগ করে দেওয়া হবে ।

এটি মূলত একটি [গিটহাব রিপোজিটোরি](https://github.com/howtocode-dev/sql.howtocode.dev) যেখানে এই বইয়ের আর্টিকেল গুলো মার্কডাউন ফরম্যাটে লেখা হচ্ছে। রিপোজটরিটি ফর্ক করে পুল রিকুয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনারাও অবদান রাখতে পারেন ।

> **বর্তমানে বইটির কন্টেন্ট বিভিন্ন কন্ট্রিবিউটর এবং নানা রকম সোর্স থেকে সংগৃহীত এবং সংকলিত।**

\
This work is licensed under a [Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License](http://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/).


# উপক্রমণিকা

## সংক্ষিপ্ত ইতিহাস

১৯৭০ দশকের প্রথম দিকে [Donald D. Chamberlin](https://en.wikipedia.org/wiki/Donald_D._Chamberlin) এবং [Raymond F. Boyce](https://en.wikipedia.org/wiki/Raymond_F._Boyce) আইবিএমের "System R" নামক রিলেশনাল ডাটাবেজ এ ব্যাবহারের জন্য একটি লাংগুয়েজ তৈরি শুরু করেন। তারা লাংগুয়েজটির প্রথম ভার্সনটির নাম দেন SEQUEL (Structured English Query Language) যা পরবর্তীতে ট্রেডমার্ক জনিত সমস্যার কারণে পরিবর্তিত হয়ে SQL (Structured Query Language) হয়।

এসকিউএল হচ্ছে [Edgar F. Codd](https://en.wikipedia.org/wiki/Edgar_F._Codd) এর রিলেশনাল মডেল এর উপর ভিত্তি করে বানানো প্রথম ল্যাংগুয়েজ। যদিও এটি তখন তার রিলেশনাল মডেলের সাথে পুরোপুরি সামঞ্জস্য পূর্ণ ছিল না। পরবর্তীতে এটিই বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজে পরিণত হয়।

## এসকিউএল কেন শিখবেন ?

* আপনি সহজে অর্থ উপার্জন করতে পারবেন। (যদিও SQL শেখার জন্য এটা প্রধান কারণ না)।
* ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কিত চাকুরী করতে চাইলে SQL জানা লাগবে।
* কোন সমস্যায় পড়লে সবচাইতে কম সময়ে এবং সহজে সমাধান পাবেন।
* কুয়েরি কিভাবে লিখতে হয় সেটা জানতে পারবেন, পরে অন্য কোন DBMS সফটওয়্যার এর কাজ শেখা সহজ হবে।
* SQL শিখলে MySQL , SqLite , PostgreSQL ইত্যাদি সহজে ব্যবহার করতে পারবেন।
* ডাটা মাইনিং এর কাজ সহজে করতে পারবেন।
* ডাটা ম্যানিপুলেশন এর কাজ সহজে করতে পারবেন।
* বড় ডাটা সোর্স নিয়ে কাজ করতে পারবেন।
* ওয়েব সাইট / ওয়েব এ্যপ নিয়ে কাজ করতে চাইলে SQL ভিত্তিক ডাটাবেস ব্যবহার সুবিধাজনক এবং সহজলভ্য।
* পিএইচপি , পাইথন , C# , রুবি , সি , সি++ ইত্যাদির সাথে SQL ব্যবহার করতে পারবেন।

## NoSQL এর যুগে SQL ?

NoSQL এর সময়ে SQL শেখার অনেক কারণ আছে। NoSQL এখনো স্ট্যান্ডার্ড না, তাছাড়া এটা এখন পর্যন্ত বড় ধরনের পরীক্ষার মধ্যদিয়ে যায় নি। আগামী ১০-১২ বছরে হয়তো এটা ভালো পর্যায়ে যেতে পারবে। তাছাড়া এটি SQL থেকে পুরানো হলেও এটি সকল কাজে ব্যবহার করার জন্য উপযুক্ত না। এটি রিলেশনাল ডাটা মডেল নিয়ে কাজ করতে পারে না। NoSQL শেখার ইচ্ছে থাকলে শেখা উচিত।

## এসকিউএল স্ট্যান্ডার্ড

এসকিউল মূলত একটি স্ট্যান্ডারাইজড লাংগুয়েজ যার নির্দিষ্ট স্পেসিফিকেশন রয়েছে। এর প্রথম স্ট্যান্ডার্ডটি ANSI ১৯৮৬ সালে প্রকাশ হয়। এর সর্বশেষ সংস্করণ SQL:2009। বিভিন্ন ডাটাবেজ সিস্টেমস এ এসকিউল ইমপ্লিমেন্টেশন সমূহ শতভাগ স্ট্যান্ডার্ড মেনে চলে না। তাদের কিছু অনন্য সুবিধাও এসকিউলে সংযুক্তি করেছে ।


# ইনস্টলেশন

## লিনাক্স/\*nix

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে রিপো আপডেট করুন।

```bash
sudo apt-get update
```

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে MySQL সার্ভার ইন্সটল করুন।

```bash
sudo apt-get install mysql-server
```

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে MySQL কনফিগার করুন।

```bash
sudo mysql_secure_installation
```

টার্মিনালে `mysql --version` কমান্ড দিয়ে দেখুন MySQL এর কোন ভার্শন ইন্সটল হয়েছে।

## ম্যাক

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে MySQL সার্ভার ইন্সটল করুন।

```bash
sudo port install mysql5-server && sudo -u _mysql /opt/local/bin/mysql_install_db5
```

MySQL সার্ভার চালু করতে টার্মিনালে নিচের কমান্ড দিন।

```bash
sudo port load mysql5-server
```

MySQL সার্ভার বন্ধ করতে টার্মিনালে নিচের কমান্ড দিন।

```bash
sudo port unload mysql5-server
```

## উইন্ডোজ

MySQL এর [অফিশিয়াল সাইট](http://dev.mysql.com/downloads/installer/) থেকে ইন্সটলার নামিয়ে ইন্সটল করুন।

### phpmyadmin

গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে MySQL ব্যবহার করতে চাইলে phpmyadmin ইন্সটল করতে পারেন। তবে এর জন্য পিএইচপি এবং Apache/Nginx/Web সার্ভার ইন্সটল করা থাকতে হবে। phpmyadmin ইন্সটল করতে টার্মিনালে নিচের কমান্ড দিন।

```bash
sudo apt-get install phpmyadmin
```

উইন্ডোজ এর জন্য [WAMP](http://www.wampserver.com/en/)/[XAMPP](https://www.apachefriends.org/download.html) ব্যবহার করুন।


# ডাটাবেজ

## ডাটাবেজ তৈরি

টার্মিনালে/phpmyadmin এর SQL query তে নিচের মত করে কমান্ড লিখুন।

```sql
CREATE DATABASE your_databse_name;
```

## ডাটাবেজ মোছা

টার্মিনালে/phpmyadmin এর SQL query তে নিচের মত করে কমান্ড লিখুন।

```sql
DROP DATABASE your_databse_name;
```


# ডাটা টাইপ

যে কোন ডাটার একটি নির্দিষ্ট ধরন থাকে, যা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলে করে দেয় এটি কি ধরনের ডাটা জমা রাখতে পারবে অথবা এই ডাটার ধরন কি, ডাটার এই ধরনকে ডাটা টাইপ বলা হয়ে থাকে । MySQL এ বেশ কয়েক প্রকার ডাটা টাইপ আছে, নিচে এদের বর্ণনা দেওয়া হল।

## সংখ্যা

সংখ্যা সম্পর্কিত তথ্য সংরক্ষণের জন্য নিচের ডাটা টাইপ সমূহ ব্যবহার করা হয়ে থাকে।

| ডাটা টাইপ | ডাটা সাইজ | সর্বনিম্ন মান                         | সর্বোচ্চ মান                        | রেঞ্জ |
| --------- | --------- | ------------------------------------- | ------------------------------------ | ----- |
| TINYINT   | 1 বাইট    | –128                                  | 127                                  | 2^8   |
| SMALLINT  | 2 বাইট’স  | –32,768                               | 32,767                               | 2^16  |
| MEDIUMINT | 3 বাইট’স  | –8,388,608                            | 8,388,607                            | 2^24  |
| INT       | 4 বাইট’স  | –2,147,483,648                        | 2,147,483,647                        | 2^32  |
| BIGINT    | 8 বাইট’স  | <p>–9,223,372,036,<br>854,775,808</p> | <p>9,223,372,036,<br>854,775,807</p> | 2^64  |

## অক্ষর

অক্ষর সম্পর্কিত তথ্য সংরক্ষণের জন্য নিচের ডাটা টাইপ সমূহ ব্যবহার করা হয়ে থাকে।

| ডাটা টাইপ (টেক্সট) | ডাটা টাইপ (ব্লব) | ডাটা সাইজ    | অক্ষর সংখ্যা (বাইটে) |
| ------------------ | ---------------- | ------------ | -------------------- |
| TINYTEXT           | TINYBLOB         | L + 1 বাইট’স | 255                  |
| TEXT               | BLOB             | L + 2 বাইট’স | 65,535               |
| MEDIUMTEXT         | MEDIUMBLOB       | L + 3 বাইট’স | 16,777,215           |
| LONGTEXT           | LONGBLOB         | L + 4 বাইট’স | 4,294,967,295        |
| VARCHAR            | -                | L + 2 বাইট’স | 0-65535              |

&#x20;**উল্লেখ্য L = সংরক্ষিত মান এর দৈর্ঘ্য / Length**

&#x20;**ব্লব / BLOB = Binary Large Object**

## সময় ও তারিখ

সময় ও তারিখ সম্পর্কিত তথ্য সংরক্ষণের জন্য নিচের ডাটা টাইপ সমূহ ব্যবহার করা হয়ে থাকে।

| ডাটা টাইপ | ফরম্যাট             | ডাটা সাইজ |
| --------- | ------------------- | --------- |
| DATE      | YYYY-MM-DD          | 3 বাইট’স  |
| TIME      | HHH:MM:SS           | 3 বাইট’স  |
| YEAR      | YYYY                | 1 বাইট    |
| DATETIME  | YYYY-MM-DD HH:MM:SS | 8 বাইট’স  |
| TIMESTAMP | YYYY-MM-DDHH:MM:SS  | 8 বাইট’স  |

## অন্যান্য

ENUM, SET, BOOLEAN


# ডাটাবেস ডিজাইন

**“ডাটাবেস ডিজাইন”** হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে একটি ডাটাবেসের ডাটার ধরন, ডাটার মধ্যবর্তী সম্পর্ক ইত্যাদি দিয়ে ডাটার মডেল প্রস্তুত করা হয়। এই ডাটার মডেল সাধারণত **“ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (DDL)”** এ কোড জেনারেট করে, যা দিয়ে পরবর্তীতে ডাটাবেস তৈরি করা হয়।

**“ডাটাবেস ডিজাইন”** সফল ভাবে সম্পন্ন করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা হয়ে থাকে। নিচে ধাপসমূহ উল্লেখ করা হল।

* ডাটাবেসে কোন ধরনের ডাটা সংরক্ষণ করা হবে তা নির্ধারণ করা।
* কোন ডাটার সাথে কোন ডাটার সম্পর্ক / রিলেশন থাকবে তা নির্ধারণ করা।
* যেসব রিলেশন লেখা হয়েছে তা যুক্তিযুক্ত কিনা তা নির্ধারণ করা।

## নেমিং কনভেনশন

* **প্রাইমারি কি** হিসাবে `id` সবসময় ব্যবহার না করা। কারণ জয়েন কুয়েরিতে সকল টেবিলে যদি `id` থাকে তবে এই সকল `id` এর জন্য এলিয়াস(alias) লিখতে হবে।
* টেবিলের নাম / কলামের নামে [রিজার্ভড কি-ওয়ার্ড](https://sql.howtocode.dev/database-design/reserved-keyword) ব্যবহার করা যাবে না। সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে টেবিলের নামে প্রিফিক্স ব্যবহার করা। প্রিফিক্স এর উদাহরনঃ mydb\_tableName।
* হাইফেন (-), কোট (‘) , স্পেস এগুলো ব্যবহার করা যাবে না।
* টেবিলের / কলামের নাম সিঙ্গুলার দেওয়া উত্তম , যদিও প্লুরাল দেখতে অথবা শুনতে যুক্তিযুক্ত মনে হতে পারে। তবে প্লুরাল ব্যবহার করলে কোন ক্ষতি নেই।

## ডাটা সংরক্ষণের ধরন নির্ধারণ করা

এই ধাপে সাধারণত লক্ষ রাখা হয় যে কাজের জন্য ডাটাবেস ডিজাইন করা হচ্ছে সেখানে কি ধরনের ডাটা সংরক্ষণ প্রয়োজন। এখানে “চাহিদা বিশ্লেষণ” করা হয়ে থাকে। এই কাজের জন্য এপ্লিকেশন এর গঠন , ডাটা ম্যানিপুলেশন, স্কেল এভিলিটি , সিস্টেম স্পেসিফিকেশন ইত্যাদি ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞান দরকার। আপনাকে জানতে হবে কোন কোন ডাটা আপনি সার্চ করবেন , কোন কোন ডাটা সর্ট করতে হবে, কিভাবে ডাটা রাখলে সবচাইতে কম কুয়েরি করে প্রয়োজনীয় ডাটা দেখানো যাবে, কোন ফরম্যাটে ডাটা রাখলে ডাটার সাইজ কম হবে এবং ম্যানিপুলেশন সহজ হবে।

**উদাহরনঃ** মনে করুন যে এপ্লিকেশন এর জন্য ডাটাবেস ডিজাইন করতে হবে সেটা একটা ব্লগ। প্রথমেই চিন্তা করুন আপনার ব্লগে কি কি ডাটা থাকতে পারে, কি কি টেবিল লাগতে পারে। সাধারণত ব্লগে USER একাউন্ট থাকে , পোস্ট থাকে , কমেন্ট থাকে। প্রথমে যদি আমরা User Table নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের যা যা লাগবেঃ

* `id` / `user_id` যা প্রাইমারি কি , অটো ইনক্রিমেন্ট এর ডাটা টাইপ আনসাইন্ড ইন্টিজার। কারণ `id` কখনো ঋণাত্মক হবে না।
* `username` এর ডাটা টাইপ `VARCHAR` এবং সাইজ ২০ এবং এটি ইউনিক। কারণ আমরা একই `username` বার বার দেখতে চাইনা।
* `password` এর ডাটা টাইপ `VARCHAR` এবং সাইজ ৩২। কারণ আমরা পাসওয়ার্ড এর হ্যাশ সংরক্ষণ করবো , আমাদের হ্যাশ হবে `MD5` যার সাইজ হচ্ছে ৩২ ক্যারেক্টার।

> ![](https://2806884130-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyF20XGb6txd4O5fwM%2F-LMyFgXikp7_1agNlOnY%2F-LMyFi6hGmpqn5r8V43V%2F1.png?generation=1537569126171578\&alt=media) চিত্রঃডাটাবেস ডিজাইন (রিলেশন ছাড়া)

## ডাটার মধ্যবর্তী সম্পর্ক নির্ধারণ করা

প্রাথমিক ডাটাবেস ডিজাইন শেষ হলে রিলেশন নির্ধারণ শুরু করতে হয়। কোন ডাটা আপডেট করলে কোন ডাটাতে ইনক্রিমেন্ট হবে, কোন ডাটা ডিলিট করলে কোন কোন ডাটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে এই সব ঠিক করে দিতে হবে। কোন টেবিলের কোন কলাম অন্য টেবিলের কোন কলামের সাথে সম্পর্কযুক্ত তা নির্ধারণ করে দিতে হবে।

**উদাহরণ:** `abc_post` টেবিলের `user_id` `abc_user` টেবিলের `user_id` এর সাথে সম্পর্কিত। একই ভাবে `abc_comment` টেবিলের `user_id` `abc_user` টেবিলের `user_id` এর সাথে সম্পর্কিত এবং `abc_comment` টেবিলের `post_id` `abc_post` এর `post_id` এর সাথে সম্পর্কিত।

\> ![](https://2806884130-files.gitbook.io/~/files/v0/b/gitbook-legacy-files/o/assets%2F-LMyF20XGb6txd4O5fwM%2F-LMyFgXikp7_1agNlOnY%2F-LMyFi6j1Sd-oQ2yYxjc%2F2.png?generation=1537569125650211\&alt=media) চিত্রঃডাটাবেস ডিজাইন (রিলেশন সহ)

```sql
DROP TABLE IF EXISTS `abc_user`;
CREATE TABLE IF NOT EXISTS `abc_user` (
  `user_id` int(11) NOT NULL,
  `username` varchar(20) COLLATE utf8_unicode_ci NOT NULL,
  `password` varchar(32) COLLATE utf8_unicode_ci NOT NULL,
  `email` varchar(100) COLLATE utf8_unicode_ci NOT NULL,
  PRIMARY KEY (`user_id`),
  UNIQUE KEY `username` (`username`),
  UNIQUE KEY `email` (`email`)
) ENGINE=MyISAM DEFAULT CHARSET=utf8 COLLATE=utf8_unicode_ci;

DROP TABLE IF EXISTS `abc_post`;
CREATE TABLE IF NOT EXISTS `abc_post` (
  `post_id` int(11) NOT NULL,
  `title` varchar(255) COLLATE utf8_unicode_ci NOT NULL,
  `details` mediumtext COLLATE utf8_unicode_ci NOT NULL,
  `user_id` int(11) NOT NULL,
  PRIMARY KEY (`post_id`),
  KEY `abc_post_fk0` (`user_id`)
) ENGINE=MyISAM DEFAULT CHARSET=utf8 COLLATE=utf8_unicode_ci;

DROP TABLE IF EXISTS `abc_comment`;
CREATE TABLE IF NOT EXISTS `abc_comment` (
  `comment_id` int(11) NOT NULL AUTO_INCREMENT,
  `user_id` int(11) NOT NULL,
  `post_id` int(11) NOT NULL,
  `details` varchar(255) COLLATE utf8_unicode_ci NOT NULL,
  PRIMARY KEY (`comment_id`),
  KEY `abc_comment_fk0` (`user_id`),
  KEY `abc_comment_fk1` (`post_id`)
) ENGINE=MyISAM DEFAULT CHARSET=utf8 COLLATE=utf8_unicode_ci;
```

**ভিজুয়ালই স্কিমা ডিজাইন করতে** [**এই সাইট**](http://dbdesigner.net/) **ব্যবহার করতে পারেন।**


# রিজার্ভড কিওয়ার্ড

MySQL এর সকল রিজার্ভড কি-ওয়ার্ড / ওয়ার্ড এর তালিকা নিচে দেওয়া হল।

| কি-ওয়ার্ড্ড                           | কি-ওয়ার্ড                  |
| ------------------------------------- | -------------------------- |
| ACCESSIBLE (R)                        | MAX\_ROWS                  |
| ACTION                                | MAX\_SIZE                  |
| ADD (R)                               | MAX\_UPDATES\_PER\_HOUR    |
| AFTER                                 | MAX\_USER\_CONNECTIONS     |
| AGAINST                               | MEDIUM                     |
| AGGREGATE                             | MEDIUMBLOB (R)             |
| ALGORITHM                             | MEDIUMINT (R)              |
| ALL (R)                               | MEDIUMTEXT (R)             |
| ALTER (R)                             | MEMORY                     |
| ANALYZE (R)                           | MERGE                      |
| AND (R)                               | MESSAGE\_TEXT              |
| ANY                                   | MICROSECOND                |
| AS (R)                                | MIDDLEINT (R)              |
| ASC (R)                               | MIGRATE                    |
| ASCII                                 | MINUTE                     |
| ASENSITIVE (R)                        | MINUTE\_MICROSECOND (R)    |
| AT                                    | MINUTE\_SECOND (R)         |
| AUTHORS                               | MIN\_ROWS                  |
| AUTOEXTEND\_SIZE                      | MOD (R)                    |
| AUTO\_INCREMENT                       | MODE                       |
| AVG                                   | MODIFIES (R)               |
| AVG\_ROW\_LENGTH                      | MODIFY                     |
| BACKUP                                | MONTH                      |
| BEFORE (R)                            | MULTILINESTRING            |
| BEGIN                                 | MULTIPOINT                 |
| BETWEEN (R)                           | MULTIPOLYGON               |
| BIGINT (R)                            | MUTEX                      |
| BINARY (R)                            | MYSQL\_ERRNO               |
| BINLOG                                | NAME                       |
| BIT                                   | NAMES                      |
| BLOB (R)                              | NATIONAL                   |
| BLOCK                                 | NATURAL (R)                |
| BOOL                                  | NCHAR                      |
| BOOLEAN                               | NDB                        |
| BOTH (R)                              | NDBCLUSTER                 |
| BTREE                                 | NEW                        |
| BY (R)                                | NEXT                       |
| BYTE                                  | NO                         |
| CACHE                                 | NODEGROUP                  |
| CALL (R)                              | NONE                       |
| CASCADE (R)                           | NOT (R)                    |
| CASCADED                              | NO\_WAIT                   |
| CASE (R)                              | NO\_WRITE\_TO\_BINLOG (R)  |
| CATALOG\_NAME                         | NULL (R)                   |
| CHAIN                                 | NUMERIC (R)                |
| CHANGE (R)                            | NVARCHAR                   |
| CHANGED                               | OFFSET                     |
| CHAR (R)                              | OLD\_PASSWORD              |
| CHARACTER (R)                         | ON (R)                     |
| CHARSET                               | ONE                        |
| CHECK (R)                             | ONE\_SHOT                  |
| CHECKSUM                              | OPEN                       |
| CIPHER                                | OPTIMIZE (R)               |
| CLASS\_ORIGIN                         | OPTION (R)                 |
| CLIENT                                | OPTIONALLY (R)             |
| CLOSE                                 | OPTIONS                    |
| COALESCE                              | OR (R)                     |
| CODE                                  | ORDER (R)                  |
| COLLATE (R)                           | OUT (R)                    |
| COLLATION                             | OUTER (R)                  |
| COLUMN (R)                            | OUTFILE (R)                |
| COLUMNS                               | OWNER                      |
| COLUMN\_NAME                          | PACK\_KEYS                 |
| COMMENT                               | PAGE                       |
| COMMIT                                | PARSER                     |
| COMMITTED                             | PARTIAL                    |
| COMPACT                               | PARTITION                  |
| COMPLETION                            | PARTITIONING               |
| COMPRESSED                            | PARTITIONS                 |
| CONCURRENT                            | PASSWORD                   |
| CONDITION (R)                         | PHASE                      |
| CONNECTION                            | PLUGIN                     |
| CONSISTENT                            | PLUGINS                    |
| CONSTRAINT (R)                        | POINT                      |
| CONSTRAINT\_CATALOG                   | POLYGON                    |
| CONSTRAINT\_NAME                      | PORT                       |
| CONSTRAINT\_SCHEMA                    | PRECISION (R)              |
| CONTAINS                              | PREPARE                    |
| CONTEXT                               | PRESERVE                   |
| CONTINUE (R)                          | PREV                       |
| CONTRIBUTORS                          | PRIMARY (R)                |
| CONVERT (R)                           | PRIVILEGES                 |
| CPU                                   | PROCEDURE (R)              |
| CREATE (R)                            | PROCESSLIST                |
| CROSS (R)                             | PROFILE                    |
| CUBE                                  | PROFILES                   |
| CURRENT\_DATE (R)                     | PROXY\[h]                  |
| CURRENT\_TIME (R)                     | PURGE (R)                  |
| CURRENT\_TIMESTAMP (R)                | QUARTER                    |
| CURRENT\_USER (R)                     | QUERY                      |
| CURSOR (R)                            | QUICK                      |
| CURSOR\_NAME                          | RANGE (R)                  |
| DATA                                  | READ (R)                   |
| DATABASE (R)                          | READS (R)                  |
| DATABASES (R)                         | READ\_ONLY                 |
| DATAFILE                              | READ\_WRITE (R)            |
| DATE                                  | REAL (R)                   |
| DATETIME                              | REBUILD                    |
| DAY                                   | RECOVER                    |
| DAY\_HOUR (R)                         | REDOFILE                   |
| DAY\_MICROSECOND (R)                  | REDO\_BUFFER\_SIZE         |
| DAY\_MINUTE (R)                       | REDUNDANT                  |
| DAY\_SECOND (R)                       | REFERENCES (R)             |
| DEALLOCATE                            | REGEXP (R)                 |
| DEC (R)                               | RELAY\[i]                  |
| DECIMAL (R)                           | RELAYLOG                   |
| DECLARE (R)                           | RELAY\_LOG\_FILE           |
| DEFAULT (R)                           | RELAY\_LOG\_POS            |
| DEFINER                               | RELAY\_THREAD              |
| DELAYED (R)                           | RELEASE (R)                |
| DELAY\_KEY\_WRITE                     | RELOAD                     |
| DELETE (R)                            | REMOVE                     |
| DESC (R)                              | RENAME (R)                 |
| DESCRIBE (R)                          | REORGANIZE                 |
| DES\_KEY\_FILE                        | REPAIR                     |
| DETERMINISTIC (R)                     | REPEAT (R)                 |
| DIRECTORY                             | REPEATABLE                 |
| DISABLE                               | REPLACE (R)                |
| DISCARD                               | REPLICATION                |
| DISK                                  | REQUIRE (R)                |
| DISTINCT (R)                          | RESET                      |
| DISTINCTROW (R)                       | RESIGNAL (R)               |
| DIV (R)                               | RESTORE                    |
| DO                                    | RESTRICT (R)               |
| DOUBLE (R)                            | RESUME                     |
| DROP (R)                              | RETURN (R)                 |
| DUAL (R)                              | RETURNS                    |
| DUMPFILE                              | REVOKE (R)                 |
| DUPLICATE                             | RIGHT (R)                  |
| DYNAMIC                               | RLIKE (R)                  |
| EACH (R)                              | ROLLBACK                   |
| ELSE (R)                              | ROLLUP                     |
| ELSEIF (R)                            | ROUTINE                    |
| ENABLE                                | ROW                        |
| ENCLOSED (R)                          | ROWS                       |
| END                                   | ROW\_FORMAT                |
| ENDS                                  | RTREE                      |
| ENGINE                                | SAVEPOINT                  |
| ENGINES                               | SCHEDULE                   |
| ENUM                                  | SCHEMA (R)                 |
| ERROR\[a]                             | SCHEMAS (R)                |
| ERRORS                                | SCHEMA\_NAME               |
| ESCAPE                                | SECOND                     |
| ESCAPED (R)                           | SECOND\_MICROSECOND (R)    |
| EVENT                                 | SECURITY                   |
| EVENTS                                | SELECT (R)                 |
| EVERY                                 | SENSITIVE (R)              |
| EXECUTE                               | SEPARATOR (R)              |
| EXISTS (R)                            | SERIAL                     |
| EXIT (R)                              | SERIALIZABLE               |
| EXPANSION                             | SERVER                     |
| EXPLAIN (R)                           | SESSION                    |
| EXTENDED                              | SET (R)                    |
| EXTENT\_SIZE                          | SHARE                      |
| FALSE (R)                             | SHOW (R)                   |
| FAST                                  | SHUTDOWN                   |
| FAULTS                                | SIGNAL (R)                 |
| FETCH (R)                             | SIGNED                     |
| FIELDS                                | SIMPLE                     |
| FILE                                  | SLAVE                      |
| FIRST                                 | SLOW\[j]                   |
| FIXED                                 | SMALLINT (R)               |
| FLOAT (R)                             | SNAPSHOT                   |
| FLOAT4 (R)                            | SOCKET                     |
| FLOAT8 (R)                            | SOME                       |
| FLUSH                                 | SONAME                     |
| FOR (R)                               | SOUNDS                     |
| FORCE (R)                             | SOURCE                     |
| FOREIGN (R)                           | SPATIAL (R)                |
| FOUND                                 | SPECIFIC (R)               |
| FRAC\_SECOND\[b]                      | SQL (R)                    |
| FROM (R)                              | SQLEXCEPTION (R)           |
| FULL                                  | SQLSTATE (R)               |
| FULLTEXT (R)                          | SQLWARNING (R)             |
| FUNCTION                              | SQL\_BIG\_RESULT (R)       |
| GENERAL\[c]                           | SQL\_BUFFER\_RESULT        |
| GEOMETRY                              | SQL\_CACHE                 |
| GEOMETRYCOLLECTION                    | SQL\_CALC\_FOUND\_ROWS (R) |
| GET\_FORMAT                           | SQL\_NO\_CACHE             |
| GLOBAL                                | SQL\_SMALL\_RESULT (R)     |
| GRANT (R)                             | SQL\_THREAD                |
| GRANTS                                | SQL\_TSI\_DAY              |
| GROUP (R)                             | SQL\_TSI\_FRAC\_SECOND\[k] |
| HANDLER                               | SQL\_TSI\_HOUR             |
| HASH                                  | SQL\_TSI\_MINUTE           |
| HAVING (R)                            | SQL\_TSI\_MONTH            |
| HELP                                  | SQL\_TSI\_QUARTER          |
| HIGH\_PRIORITY (R)                    | SQL\_TSI\_SECOND           |
| HOST                                  | SQL\_TSI\_WEEK             |
| HOSTS                                 | SQL\_TSI\_YEAR             |
| HOUR                                  | SSL (R)                    |
| HOUR\_MICROSECOND (R)                 | START                      |
| HOUR\_MINUTE (R)                      | STARTING (R)               |
| HOUR\_SECOND (R)                      | STARTS                     |
| IDENTIFIED                            | STATUS                     |
| IF (R)                                | STOP                       |
| IGNORE (R)                            | STORAGE                    |
| IGNORE\_SERVER\_IDS\[d]               | STRAIGHT\_JOIN (R)         |
| IMPORT                                | STRING                     |
| IN (R)                                | SUBCLASS\_ORIGIN           |
| INDEX (R)                             | SUBJECT                    |
| INDEXES                               | SUBPARTITION               |
| INFILE (R)                            | SUBPARTITIONS              |
| INITIAL\_SIZE                         | SUPER                      |
| INNER (R)                             | SUSPEND                    |
| INNOBASE\[e]                          | SWAPS                      |
| INNODB\[f]                            | SWITCHES                   |
| INOUT (R)                             | TABLE (R)                  |
| INSENSITIVE (R)                       | TABLES                     |
| INSERT (R)                            | TABLESPACE                 |
| INSERT\_METHOD                        | TABLE\_CHECKSUM            |
| INSTALL                               | TABLE\_NAME                |
| INT (R)                               | TEMPORARY                  |
| INT1 (R)                              | TEMPTABLE                  |
| INT2 (R)                              | TERMINATED (R)             |
| INT3 (R)                              | TEXT                       |
| INT4 (R)                              | THAN                       |
| INT8 (R)                              | THEN (R)                   |
| INTEGER (R)                           | TIME                       |
| INTERVAL (R)                          | TIMESTAMP                  |
| INTO (R)                              | TIMESTAMPADD               |
| INVOKER                               | TIMESTAMPDIFF              |
| IO                                    | TINYBLOB (R)               |
| IO\_THREAD                            | TINYINT (R)                |
| IPC                                   | TINYTEXT (R)               |
| IS (R)                                | TO (R)                     |
| ISOLATION                             | TRAILING (R)               |
| ISSUER                                | TRANSACTION                |
| ITERATE (R)                           | TRIGGER (R)                |
| JOIN (R)                              | TRIGGERS                   |
| KEY (R)                               | TRUE (R)                   |
| KEYS (R)                              | TRUNCATE                   |
| KEY\_BLOCK\_SIZE                      | TYPE                       |
| KILL (R)                              | TYPES                      |
| LANGUAGE                              | UNCOMMITTED                |
| LAST                                  | UNDEFINED                  |
| LEADING (R)                           | UNDO (R)                   |
| LEAVE (R)                             | UNDOFILE                   |
| LEAVES                                | UNDO\_BUFFER\_SIZE         |
| LEFT (R)                              | UNICODE                    |
| LESS                                  | UNINSTALL                  |
| LEVEL                                 | UNION (R)                  |
| LIKE (R)                              | UNIQUE (R)                 |
| LIMIT (R)                             | UNKNOWN                    |
| LINEAR (R)                            | UNLOCK (R)                 |
| LINES (R)                             | UNSIGNED (R)               |
| LINESTRING                            | UNTIL                      |
| LIST                                  | UPDATE (R)                 |
| LOAD (R)                              | UPGRADE                    |
| LOCAL                                 | USAGE (R)                  |
| LOCALTIME (R)                         | USE (R)                    |
| LOCALTIMESTAMP (R)                    | USER                       |
| LOCK (R)                              | USER\_RESOURCES            |
| LOCKS                                 | USE\_FRM                   |
| LOGFILE                               | USING (R)                  |
| LOGS                                  | UTC\_DATE (R)              |
| LONG (R)                              | UTC\_TIME (R)              |
| LONGBLOB (R)                          | UTC\_TIMESTAMP (R)         |
| LONGTEXT (R)                          | VALUE                      |
| LOOP (R)                              | VALUES (R)                 |
| LOW\_PRIORITY (R)                     | VARBINARY (R)              |
| MASTER                                | VARCHAR (R)                |
| MASTER\_CONNECT\_RETRY                | VARCHARACTER (R)           |
| MASTER\_HEARTBEAT\_PERIOD\[g]         | VARIABLES                  |
| MASTER\_HOST                          | VARYING (R)                |
| MASTER\_LOG\_FILE                     | VIEW                       |
| MASTER\_LOG\_POS                      | WAIT                       |
| MASTER\_PASSWORD                      | WARNINGS                   |
| MASTER\_PORT                          | WEEK                       |
| MASTER\_SERVER\_ID                    | WHEN (R)                   |
| MASTER\_SSL                           | WHERE (R)                  |
| MASTER\_SSL\_CA                       | WHILE (R)                  |
| MASTER\_SSL\_CAPATH                   | WITH (R)                   |
| MASTER\_SSL\_CERT                     | WORK                       |
| MASTER\_SSL\_CIPHER                   | WRAPPER                    |
| MASTER\_SSL\_KEY                      | WRITE (R)                  |
| MASTER\_SSL\_VERIFY\_SERVER\_CERT (R) | X509                       |
| MASTER\_USER                          | XA                         |
| MATCH (R)                             | XML                        |
| MAXVALUE (R)                          | XOR (R)                    |
| MAX\_CONNECTIONS\_PER\_HOUR           | YEAR                       |
| MAX\_QUERIES\_PER\_HOUR               | YEAR\_MONTH (R)            |
| ZEROFILL (R)                          | -                          |


# টেবিল অপারেশন

## টেবিল তৈরি

CREATE TABLE কমান্ড দিয়ে টেবিল তৈরি করতে হয়। নিচে এটি টেবিল তৈরি করার জন্য SQL কমান্ড লেখা হয়েছে। বলা হয়েছে যদি `table_name` নামে কোন টেবিল না থাকে তবে টেবিল তৈরি করতে, যার ইঞ্জিন MyISAM, ডিফল্ট ক্যারেক্টার সেট utf8 এবং কোলেট utf8\_unicode\_ci।

```sql
CREATE TABLE IF NOT EXISTS `table_name` (
 `id` int(11) NOT NULL AUTO_INCREMENT,
 `column_name1` varchar(100) NOT NULL,
 `column_name2` varchar(100) NOT NULL,
 `column_name3` varchar(50) NOT NULL,
 PRIMARY KEY (`id`)
) ENGINE=MyISAM  DEFAULT CHARSET=utf8 COLLATE=utf8_unicode_ci ;
```

## টেবিল সম্পাদনা

`ALTER TABLE` কমান্ড দিয়ে টেবিলের স্কিমা/স্ট্রাকচার পরিবর্তন করা যায়।

**উদাহরনঃ** টেবিলে `name` নামে একটি নতুন কলাম যুক্ত করা হয়েছে নিচের কমান্ড দিয়ে।

```sql
ALTER TABLE `table_name` ADD `name` VARCHAR(50) NOT NULL AFTER `id`;
```

## টেবিল মুছে ফেলা

`DROP TABLE` কমান্ড দিয়ে টেবিল ডাটাবেস থেকে মুছে ফেলা যায়।

```sql
DROP TABLE table_name
```


# এসকিউএল কমান্ড'স

## সিলেক্ট

&#x20;`SQL SELECT` **সিনট্যাক্স**&#x20;

```sql
SELECT column_name,column_name
FROM table_name;
```

এবং

```sql
SELECT * FROM table_name;
```

## ইনসার্ট

&#x20;`SQL INSERT INTO` **সিনট্যাক্স**&#x20;

কলামের নাম ছাড়া

```sql
INSERT INTO table_name
VALUES (value1,value2,value3,...);
```

কলামের নাম সহ

```sql
INSERT INTO table_name (column1,column2,column3,...)
VALUES (value1,value2,value3,...);
```

## আপডেট

&#x20;`SQL UPDATE` **সিনট্যাক্স**&#x20;

```sql
UPDATE table_name
SET column1=value1,column2=value2,...
WHERE some_column=some_value;
```

## ডিলিট

&#x20;`SQL DELETE` **সিনট্যাক্স**&#x20;

```sql
DELETE FROM table_name
WHERE some_column=some_value;
```

## WHERE

`SQL WHERE` **সিনট্যাক্স**&#x20;

```sql
SELECT field1, field2,...fieldN table_name1, table_name2...
[WHERE condition1 [AND [OR]] condition2.....
```

WHERE এর অপারেটর সমূহঃ

| অপারেটর | বর্ণনা                         |
| ------- | ------------------------------ |
| =       | সমান বোঝাতে                    |
| <>      | সমান নয় বোঝাতে                 |
| !=      | সমান নয় বোঝাতে                 |
| >       | বৃহত্তর  বোঝাতে                |
| <       | ক্ষুদ্রতর বোঝাতে               |
| >=      | বৃহত্তর  অথবা সমান বোঝাতে      |
| <=      | ক্ষুদ্রতর অথবা সমান বোঝাতে     |
| BETWEEN | দুইয়ের মধ্যে আছে বোঝাতে       |
| LIKE    | খোজা বোঝাতে                    |
| IN      | একাধিক সম্ভাব্য মান আছে বোঝাতে |

উদাহরনঃ

```sql
SELECT * FROM Customers
WHERE Country='Bangladesh';
```

```sql
SELECT * FROM Customers
WHERE Id=1;
```

```sql
SELECT * FROM Customers
WHERE Id=1 AND Country='Bangladesh';
```

```sql
SELECT * FROM Customers
WHERE Id=1 OR Country='Bangladesh';
```

## ORDER BY

এক বা একাধিক কলামের ডাটা সর্ট করতে ORDER BY ক্লস ব্যবহৃত হয়ে থাকে। ডিফল্ট ORDER ASC এসেন্ডিং (আরোহী)।

**ASC = Ascending / আরোহী / উর্ধক্রম** \
&#x20;**DESC = Descending / অবরোহী / নিম্নক্রম**

`SQL ORDER BY` **সিনট্যাক্স**&#x20;

```sql
SELECT column_name, column_name
FROM table_name
ORDER BY column_name ASC|DESC, column_name ASC|DESC;
```

উদাহরনঃ

```sql
SELECT * FROM Customers
ORDER BY Country;
```

```sql
SELECT * FROM Customers
ORDER BY Country DESC;
```

```sql
SELECT * FROM Customers
ORDER BY Country ASC, CustomerName DESC;
```

## GROUP BY

একই ধরনের ডাটার GROUP তৈরি করতে GROUP BY ক্লস ব্যবহৃত হয়ে থাকে।

`SQL ORDER BY` **সিনট্যাক্স**&#x20;

```sql
SELECT column_name, aggregate_function(column_name)
FROM table_name
WHERE column_name operator value
GROUP BY column_name;
```

উদাহরনঃ

```sql
SELECT Shippers.ShipperName,COUNT(Orders.OrderID) AS NumberOfOrders FROM Orders
LEFT JOIN Shippers
ON Orders.ShipperID=Shippers.ShipperID
GROUP BY ShipperName;
```

```sql
SELECT Shippers.ShipperName, Employees.LastName,
COUNT(Orders.OrderID) AS NumberOfOrders
FROM ((Orders
INNER JOIN Shippers
ON Orders.ShipperID=Shippers.ShipperID)
INNER JOIN Employees
ON Orders.EmployeeID=Employees.EmployeeID)
GROUP BY ShipperName,LastName;
```

## SQL Alias

আপনি চাইলে কোন টেবিল অথবা কলামের নাম সাময়িক ভাবে পরিবর্তন করতে পারেন এলিয়াস ব্যবহার করে।

`SQL Alias` **সিনট্যাক্স**&#x20;

```sql
SELECT column_name AS alias_name
FROM table_name;
```

উদাহরনঃ

```sql
SELECT column_name(s)
FROM table_name AS alias_name;
```

```sql
SELECT CustomerName AS Customer, ContactName AS Contact_Person
FROM Customers;
```

```sql
SELECT CustomerName, CONCAT(Address,', ',City,', ',PostalCode,', ',Country) AS Address
FROM Customers;
```


# স্ট্রিং অপারেশন

কোন কলামের স্ট্রিং ডাটা আপার-কেসে দেখানোর জন্য `UCASE()` ফাংশন টি ব্যবহার করা হয়।

**SQL UCASE() সিনট্যাক্স**

```sql
SELECT UCASE(column_name) FROM table_name;
```

কোন কলামের স্ট্রিং ডাটা লোয়ার-কেসে দেখানোর জন্য `LCASE()` ফাংশন টি ব্যবহার করা হয়।

**SQL LCASE() সিনট্যাক্স**

```sql
SELECT LCASE(column_name) FROM table_name;
```

কোন কলামের স্ট্রিং ডাটা ছোট করে দেখানোর জন্য `MID()` ফাংশন টি ব্যবহার করা হয়। একই কাজ `SUBSTRING()` ফাংশন দিয়েও করা যায়।

**SQL MID() সিনট্যাক্স**

```sql
SELECT MID(column_name,start,length) AS some_name FROM table_name;
```

**SQL SUBSTRING সিনট্যাক্স**

```sql
SELECT SUBSTRING(column_name,start,length) AS some_name FROM table_name;
```

উদাহরনঃ

```sql
SELECT MID(city,1,4) AS short_city
FROM customers;
```

```sql
SELECT SUBSTRING(city,1,4) AS short_city
FROM customers;
```

দুই বা ততোধিক কলামের ডাটা এক সাথে যুক্ত করার জন্য CONCAT() ফাংশনটি ব্যবহার করা হয়।

**SQL CONCAT() সিনট্যাক্স**

```sql
SELECT CONCAT(str1,str2,...) AS al_name
FROM table;
```

উদাহরনঃ

```sql
SELECT CONCAT(col_1,col_2) AS al_name
FROM table;
```

স্ট্রিং সম্পর্কিত আরও ফাংশন সম্পর্কে জানতে [এই সাইট](http://dev.mysql.com/doc/refman/5.7/en/string-functions.html) ভিজিট করুন।


# গানিতিক অপারেশন

কোন কলামের ডাটাসমূহের গড় বের করার জন্য `AVG()` ফাংশনটি ব্যবহার করা হয়।

`SQL AVG()` **সিনট্যাক্স**

```sql
SELECT AVG(column_name) FROM table_name
```

উদাহরনঃ

```sql
SELECT product_name, price FROM products
WHERE price>(SELECT AVG(price) FROM products);
```

কোন কলামের ডাটাসমূহের থেকে সর্বোচ্চ মান বের করার জন্য `MAX()` ফাংশনটি ব্যবহার করা হয়।

`SQL MAX()` **সিনট্যাক্স**

```sql
SELECT MAX(column_name) FROM table_name;
```

উদাহরনঃ

```sql
SELECT MAX(price) AS max_price FROM products;
```

কোন কলামের ডাটাসমূহের থেকে সর্বনিম্ন মান বের করার জন্য `MIN()` ফাংশনটি ব্যবহার করা হয়।

`SQL MIN()` **সিনট্যাক্স**

```sql
SELECT MIN(column_name) FROM table_name;
```

উদাহরনঃ

```sql
SELECT MIN(price) AS min_price FROM products;
```

কোন কলামের ডাটাসমূহের যোগফল বের করার জন্য `SUM()` ফাংশনটি ব্যবহার করা হয়।

`SQL SUM()` **সিনট্যাক্স**

```sql
SELECT SUM(column_name) FROM table_name;
```

উদাহরনঃ

```sql
SELECT SUM(quantity) AS total_order FROM orders;
```

কোন কলামের ডাটাকে দশমিকের নির্দিষ্ট ঘর অথবা দশমিক সংখ্যাকে পূর্ণসংখ্যা হিসাবে দেখানোর জন্য `ROUND()` ফাংশনটি ব্যবহার করা হয়।

`SQL ROUND()` **সিনট্যাক্স**

```sql
SELECT ROUND(column_name,decimals) FROM table_name;
```

উদাহরনঃ

```sql
// price = 21.3545
SELECT products, ROUND(price,2) AS new_price
FROM products; // price = 21.35

SELECT products, ROUND(price) AS new_price
FROM products; // price = 21
```


# লজিক্যাল অপারেশন

```sql
CASE case_value
    WHEN when_value THEN statement_list
    [WHEN when_value THEN statement_list] ...
    [ELSE statement_list]
END CASE
```

Or:

```sql
CASE
    WHEN search_condition THEN statement_list
    [WHEN search_condition THEN statement_list] ...
    [ELSE statement_list]
END CASE
```

```sql
IF search_condition THEN statement_list
    [ELSEIF search_condition THEN statement_list] ...
    [ELSE statement_list]
END IF
```

```sql
[begin_label:] WHILE search_condition DO
    statement_list
END WHILE [end_label]
```


# JOIN

দুই বা ততোধিক টেবিলের রো একসাথে যুক্ত করতে `SQL JOIN` ব্যবহার করা হয়। SQL এ JOIN মোট ৪ প্রকারের।

## INNER JOIN

INNER JOIN কি-ওয়ার্ড দিয়ে দুই বা ততোধিক টেবিলের রো একসাথে যুক্ত করতে হলে বাম ও ডান কলামের মান সমান হতে হয়।

`SQL INNER JOIN` **সিনট্যাক্স**

```sql
SELECT column_name(s)
FROM table1
INNER JOIN table2
ON table1.column_name=table2.column_name;
```

অথবা,

```sql
SELECT column_name(s)
FROM table1
JOIN table2
ON table1.column_name=table2.column_name;
```

উদাহরনঃ

```sql
SELECT Customers.CustomerName, Orders.OrderID
FROM Customers
INNER JOIN Orders
ON Customers.CustomerID=Orders.CustomerID
ORDER BY Customers.CustomerName;
```

## LEFT JOIN

`LEFT JOIN` কি-ওয়ার্ড দিয়ে দুই বা ততোধিক টেবিলের রো একসাথে যুক্ত করতে হলে বাম কলামের রো এর ডাটার সাথে ডান কলামের রো এর ডাটা তুলনা করা হয় । যেসব স্থানে উভয় কলামের রো এর ডাটা সমান নয় সেসকল ক্ষেত্রে শুধুমাত্র বাম কলামের ডাটা সিলেক্ট করা হয় , আর যেসব স্থানে উভয় কলামের রো এর ডাটা সমান সে ক্ষেত্রে উভয় কলামের রো এর ডাটা সিলেক্ট করা হয়।

`SQL LEFT JOIN` **সিনট্যাক্স**

```sql
SELECT column_name(s)
FROM table1
LEFT JOIN table2
ON table1.column_name=table2.column_name;
```

অথবা,

```sql
SELECT column_name(s)
FROM table1
LEFT OUTER JOIN table2
ON table1.column_name=table2.column_name;
```

উদাহরনঃ

```sql
SELECT Customers.CustomerName, Orders.OrderID
FROM Customers
LEFT JOIN Orders
ON Customers.CustomerID=Orders.CustomerID
ORDER BY Customers.CustomerName;
```

## RIGHT JOIN

`RIGHT JOIN` কি-ওয়ার্ড দিয়ে দুই বা ততোধিক টেবিলের রো একসাথে যুক্ত করতে হলে বাম কলামের রো এর ডাটার সাথে ডান কলামের রো এর ডাটা তুলনা করা হয় । যেসব স্থানে উভয় কলামের রো এর ডাটা সমান নয় সেসকল ক্ষেত্রে শুধুমাত্র ডান কলামের ডাটা সিলেক্ট করা হয় , আর যেসব স্থানে উভয় কলামের রো এর ডাটা সমান সে ক্ষেত্রে উভয় কলামের রো এর ডাটা সিলেক্ট করা হয়। এটি `LEFT JOIN` এর বিপরীত।

`SQL RIGHT JOIN` **সিনট্যাক্স**

```sql
SELECT column_name(s)
FROM table1
RIGHT JOIN table2
ON table1.column_name=table2.column_name;
```

অথবা,

```sql
SELECT column_name(s)
FROM table1
RIGHT OUTER JOIN table2
ON table1.column_name=table2.column_name;
```

উদাহরনঃ

```sql
SELECT Orders.OrderID, Employees.FirstName
FROM Orders
RIGHT JOIN Employees
ON Orders.EmployeeID=Employees.EmployeeID
ORDER BY Orders.OrderID;
```

## FULL JOIN

`FULL JOIN` মূলত `LEFT JOIN` এবং `RIGHT JOIN` এর ফলাফল একসাথে যুক্ত করে প্রকাশ করে।

`SQL FULL OUTER JOIN` **সিনট্যাক্স**

```sql
SELECT column_name(s)
FROM table1
FULL OUTER JOIN table2
ON table1.column_name=table2.column_name;
```

উদাহরনঃ

```sql
SELECT Customers.CustomerName, Orders.OrderID
FROM Customers
FULL OUTER JOIN Orders
ON Customers.CustomerID=Orders.CustomerID
ORDER BY Customers.CustomerName;
```


# সময় ও তারিখ এর ব্যবহার

মাইসিকুয়েল এ সময় এবং তারিখ নিয়ে কাজ করার জন্য বেশ কিছু বিল্ট-ইন ফাংশন আছে। \ <br>

`NOW()` ফাংশনটি বর্তমান সময় `Y-m-d H:i:s` ফরম্যাটে রিটার্ন করে।

উদাহরনঃ

```sql
SELECT NOW() FROM table_name;
```

`CURDATE()` ফাংশনটি বর্তমান তারিখ `Y-m-d` ফরম্যাটে রিটার্ন করে।

উদাহরনঃ

```sql
SELECT * FROM table_name WHERE date_col = CURDATE();
```

`CURTIME()` ফাংশনটি বর্তমান সময় `H:i:s` ফরম্যাটে রিটার্ন করে।

উদাহরনঃ

```sql
SELECT * FROM table_name WHERE date_col = CURTIME();
```

`DATE()` ফাংশনটি ডাটা থেকে `Y-m-d` ফরম্যাটে তারিখ রিটার্ন করে।

উদাহরনঃ

```sql
SELECT ProductName, DATE(OrderDate) AS OrderDate
FROM Orders
WHERE OrderId=1
```

\
&#x20;`DATEDIFF()` ফাংশনটি দুইটি তারিখের মধ্যবর্তী সময়/দিন প্রকাশ করে।

উদাহরনঃ

```sql
SELECT DATEDIFF('2014-11-29','2014-11-30') AS DiffDate
```


# অপারেটর'স

অপারেটর হচ্ছে এক ধরনের সংরক্ষিত শব্দ যা সাধারণত `SQL` এর `WHERE` স্টেটমেন্ট এ গাণিতিক এবং তুলনা সম্পর্কিত কাজ করতে সহায়তা করে।

## এরিথম্যাটিক (গাণিতিক) অপারেটর

এই অপারেটর গুলো গাণিতিক হিসাব নিকাশ করতে ব্যবহৃত হয়।

| অপারেটর | কাজ                         |
| ------- | --------------------------- |
| +       | যোগ করতে ব্যবহৃত হয়।        |
| -       | বিয়োগ করতে ব্যবহৃত হয়।      |
| \*      | গুন করতে ব্যবহৃত হয়।        |
| /       | ভাগ করতে ব্যবহৃত হয়।        |
| %       | ভাগশেষ বের করতে ব্যবহৃত হয়। |

## কম্পারিসন (তুলনা) অপারেটর

এই অপারেটর গুলো দুই বা ততোধিক উপাদানের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।

| অপারেটর | কাজ                                                       |
| ------- | --------------------------------------------------------- |
| =       | উভয় পক্ষ সমান বোঝাতে ব্যবহৃত হয়।                          |
| !=      | উভয় পক্ষ সমান নয় বোঝাতে ব্যবহৃত হয়।                       |
| <>      | উভয় পক্ষ সমান নয় বোঝাতে ব্যবহৃত হয়।                       |
| >       | বামপক্ষ ডানপক্ষের তুলনায় বড় বোঝাতে ব্যবহৃত হয়।            |
| <       | বামপক্ষ ডানপক্ষের তুলনায় ছোট বোঝাতে ব্যবহৃত হয়।           |
| >=      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় বড় অথবা সমান বোঝাতে ব্যবহৃত হয়।  |
| <=      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় ছোট অথবা সমান বোঝাতে ব্যবহৃত হয়। |
| !<      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় ছোট বোঝাতে ব্যবহৃত হয়।           |
| !>      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় বড় বোঝাতে ব্যবহৃত হয়।            |

## লজিক্যাল (যুক্তি) অপারেটর

| অপারেটর | কাজ                                                                            |
| ------- | ------------------------------------------------------------------------------ |
| ALL     | এক সেটের সকল ভ্যালু অন্য সেটের সকল ভ্যালুর সাথে তুলনা করতে ব্যবহৃত হয়।         |
| AND     | WHERE এ একাধিক কন্ডিশন ব্যবহার করতে এই অপারেটর ব্যবহৃত হয়।                     |
| BETWEEN | সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে কাঙ্ক্ষিত মান খুঁজতে এই অপারেটর ব্যবহৃত হয়। |
| IN      | একটি লিস্টের মান সমূহ খুঁজতে এই অপারেটর ব্যবহৃত হয়।                            |
| OR      | WHERE এ একাধিক কন্ডিশন ব্যবহার করতে এই অপারেটর ব্যবহৃত হয়।                     |
| IS NULL | কোন ডাটার মান `NULL` কিনা জানতে অপারেটর ব্যবহৃত হয়।                            |
| UNIQUE  | সকল রো তে যা ডাটা আছে তা মৌলিক কিনা জানতে অপারেটর ব্যবহৃত হয়।                  |


# ডাটাবেস অপ্টিমাইজেশান


# স্টেটমেন্ট অপ্টিমাইজেশান


# কুয়েরী অপ্টিমাইজেশান

**“কুয়েরী অপটিমাইজেশন”** হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর একটা ফাংশন। পসিবল কুয়েরী প্লান থেকে কিভাবে এফিশিয়েন্ট কুয়েরী লেখা এবং এক্সিকিউট করা যায় তা ঠিক করে কুয়েরী অপটিমাইজার।

## যেভাবে কুয়েরী অপটিমাইজেশন করতে হয়

* Join ordering
* Query planning for nested SQL queries
* Cost estimation

**Join ordering**

কুয়েরী প্লানের পারফরমেন্স মুলত কোন অর্ডারে টেবিল জয়েন করা হয়েছে তার উপর নির্ভর করে। মনে করুন তিনটি টেবিল A,B এবং C এদের রো আছে যথাক্রমে ১০,১০০,২০০। কোন কুয়েরী প্লানে যদি প্রথমে B ও C জয়েন করানো হয় এবং শেষে তাদের সাথে A জয়েন করানো হয় তাহলে কুয়েরী এক্সিকিউট করতে সময় ও মেমোরি বেশি লাগবে। কিন্তু যদি প্রথমে A ও B এবং শেষে C জয়েন করানো হয় তাহলে সময় এবং মেমোরি কম লাগবে। কারন A তে রো এর সংখ্যা কম।

**Cost estimation**

**1)**

```
SELECT * FROM `users`
```

সাধারণত \* দ্বারা সব কলাম বা ফিল্ড এর ভ্যালু এর পাওয়া যায়। কিনতু যদি আমাদের শুধু মাত্র কয়েকটি কলাম বা ফিল্ড এর দরকার পড়ে , তাহলে আমরা শুধুমাত্র ওই কয়েকটি কলাম বা ফিল্ড এর নাম উল্লেখ করে দিতে পারি।

```
SELECT email,password FROM `users`
```

**2)**

```
SELECT * FROM `users` WHERE name='niloy'
```

যখন আপনি একটি রো এক্সপেক্ট করছেন তখন LIMIT 1 ব্যবহার করাই ভাল

```
SELECT * FROM `users` WHERE name='niloy' LIMIT 1
```

**3)** ইনডেক্সিং । ইনডেক্সিং ব্যবহার করে আপনার কুয়েরী টাইম অনেক কমিয়ে নিয়ে আসতে পারেন । তবে আপনি সেইসব সব ফিল্ডই ইনডেক্সিং করবেন , যে সব ফিল্ড আপনি WHERE কনন্ডিশন এ ব্যবহার করছেন।


# ইনডেক্স অপ্টিমাইজেশান


# ডাটাবেস স্ট্রাকচার অপ্টিমাইজেশান


# বাফারিং এবং ক্যাশিং


# MySQL সার্ভার অপ্টিমাইজেশান


# Benchmarking


# Benchmarking


