> For the complete documentation index, see [llms.txt](https://sql.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sql.howtocode.dev/installation.md).

# ইনস্টলেশন

## লিনাক্স/\*nix

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে রিপো আপডেট করুন।

```bash
sudo apt-get update
```

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে MySQL সার্ভার ইন্সটল করুন।

```bash
sudo apt-get install mysql-server
```

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে MySQL কনফিগার করুন।

```bash
sudo mysql_secure_installation
```

টার্মিনালে `mysql --version` কমান্ড দিয়ে দেখুন MySQL এর কোন ভার্শন ইন্সটল হয়েছে।

## ম্যাক

টার্মিনালে নিচের কমান্ড দিয়ে MySQL সার্ভার ইন্সটল করুন।

```bash
sudo port install mysql5-server && sudo -u _mysql /opt/local/bin/mysql_install_db5
```

MySQL সার্ভার চালু করতে টার্মিনালে নিচের কমান্ড দিন।

```bash
sudo port load mysql5-server
```

MySQL সার্ভার বন্ধ করতে টার্মিনালে নিচের কমান্ড দিন।

```bash
sudo port unload mysql5-server
```

## উইন্ডোজ

MySQL এর [অফিশিয়াল সাইট](http://dev.mysql.com/downloads/installer/) থেকে ইন্সটলার নামিয়ে ইন্সটল করুন।

### phpmyadmin

গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে MySQL ব্যবহার করতে চাইলে phpmyadmin ইন্সটল করতে পারেন। তবে এর জন্য পিএইচপি এবং Apache/Nginx/Web সার্ভার ইন্সটল করা থাকতে হবে। phpmyadmin ইন্সটল করতে টার্মিনালে নিচের কমান্ড দিন।

```bash
sudo apt-get install phpmyadmin
```

উইন্ডোজ এর জন্য [WAMP](http://www.wampserver.com/en/)/[XAMPP](https://www.apachefriends.org/download.html) ব্যবহার করুন।
