> For the complete documentation index, see [llms.txt](https://sql.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sql.howtocode.dev/sql-commands/operators.md).

# অপারেটর'স

অপারেটর হচ্ছে এক ধরনের সংরক্ষিত শব্দ যা সাধারণত `SQL` এর `WHERE` স্টেটমেন্ট এ গাণিতিক এবং তুলনা সম্পর্কিত কাজ করতে সহায়তা করে।

## এরিথম্যাটিক (গাণিতিক) অপারেটর

এই অপারেটর গুলো গাণিতিক হিসাব নিকাশ করতে ব্যবহৃত হয়।

| অপারেটর | কাজ                         |
| ------- | --------------------------- |
| +       | যোগ করতে ব্যবহৃত হয়।        |
| -       | বিয়োগ করতে ব্যবহৃত হয়।      |
| \*      | গুন করতে ব্যবহৃত হয়।        |
| /       | ভাগ করতে ব্যবহৃত হয়।        |
| %       | ভাগশেষ বের করতে ব্যবহৃত হয়। |

## কম্পারিসন (তুলনা) অপারেটর

এই অপারেটর গুলো দুই বা ততোধিক উপাদানের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।

| অপারেটর | কাজ                                                       |
| ------- | --------------------------------------------------------- |
| =       | উভয় পক্ষ সমান বোঝাতে ব্যবহৃত হয়।                          |
| !=      | উভয় পক্ষ সমান নয় বোঝাতে ব্যবহৃত হয়।                       |
| <>      | উভয় পক্ষ সমান নয় বোঝাতে ব্যবহৃত হয়।                       |
| >       | বামপক্ষ ডানপক্ষের তুলনায় বড় বোঝাতে ব্যবহৃত হয়।            |
| <       | বামপক্ষ ডানপক্ষের তুলনায় ছোট বোঝাতে ব্যবহৃত হয়।           |
| >=      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় বড় অথবা সমান বোঝাতে ব্যবহৃত হয়।  |
| <=      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় ছোট অথবা সমান বোঝাতে ব্যবহৃত হয়। |
| !<      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় ছোট বোঝাতে ব্যবহৃত হয়।           |
| !>      | বামপক্ষ ডানপক্ষের তুলনায় বড় বোঝাতে ব্যবহৃত হয়।            |

## লজিক্যাল (যুক্তি) অপারেটর

| অপারেটর | কাজ                                                                            |
| ------- | ------------------------------------------------------------------------------ |
| ALL     | এক সেটের সকল ভ্যালু অন্য সেটের সকল ভ্যালুর সাথে তুলনা করতে ব্যবহৃত হয়।         |
| AND     | WHERE এ একাধিক কন্ডিশন ব্যবহার করতে এই অপারেটর ব্যবহৃত হয়।                     |
| BETWEEN | সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে কাঙ্ক্ষিত মান খুঁজতে এই অপারেটর ব্যবহৃত হয়। |
| IN      | একটি লিস্টের মান সমূহ খুঁজতে এই অপারেটর ব্যবহৃত হয়।                            |
| OR      | WHERE এ একাধিক কন্ডিশন ব্যবহার করতে এই অপারেটর ব্যবহৃত হয়।                     |
| IS NULL | কোন ডাটার মান `NULL` কিনা জানতে অপারেটর ব্যবহৃত হয়।                            |
| UNIQUE  | সকল রো তে যা ডাটা আছে তা মৌলিক কিনা জানতে অপারেটর ব্যবহৃত হয়।                  |
